×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৪-১৬
  • ৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউরোপে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৯০,০০০ ছাড়িয়েছে

ইউরোপের দেশগুলোতে মহামারি করোনাভাইরাসে ৯০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এ সংখ্যা বিশ্বের মোট মৃত্যুর ৬৫ শতাংশেরও বেশি। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার গ্রীনিচ মাস সময় ১০৩০ টায় এএফপি এ তথ্য জানায়।
মহাদেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১০ লাখ ৪৭ হাজার ২৭৯ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৯০ হাজার ১৮০ জনে দাঁড়ালো। বিশ্বের মহাদেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়েছে ইউরোপ মহাদেশে। বিশ্বব্যাপী এ ভাইরাসে মোট ১ লাখ ৩৭ হাজার ৪৯৯ জনের মৃত্যু হয়েছে ।
ইউরোপের ইতালিতে করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৪৫ জনে। এর পর করোনাভাইরাসে যথাক্রমে স্পেনে ১৯ হাজার ১৩০ জন, ফ্রান্সে ১৭ হাজার ১৬৭ জন এবং ব্রিটেনে ১২ হাজার ৮৬৮ জন মারা গেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৮৩ হাজার ৫৫১ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা কেবলমাত্র হাসপাতালে ভর্তি হয়েছে তারাই এ হিসাবের আওতায় পড়েছে। ফলে এ সংখ্যা আক্রান্তের প্রকৃত সংখ্যার কেবলমাত্র আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশের সরকারি কর্তৃপক্ষ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এএফপি সংগৃহীত উপাত্ত ব্যবহার করে এ পরিসংখ্যান তৈরি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat