×
ব্রেকিং নিউজ :
বিশ্বমঞ্চে চীনা নববর্ষ : প্রযুক্তি, সংস্কৃতি ও কূটনীতির মহামিলন লালমনিরহাটে শিবচতুর্দশী ব্রত, পূজা ও মেলা অনুষ্ঠিত নেত্রকোণায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া প্রতিরোধে আলোচনা সভা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০৪-১৭
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস থেকে আমাদের শিশুদের রক্ষা করুন : জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার ‘আমাদের শিশুদের সুরক্ষায়’ ভয়ংকর মহামারিতে তাদের পাশে দাঁড়ানোর জন্য পরিবার ও বিশ্বের নেতাদের প্রতি আহবান জানিয়েছেন। যদিও তারা এই মহামারিতে সংক্রমিত হওয়ার ক্ষেত্রে কম ঝুঁকিতে রয়েছে।
শিশুদের ওপর মহামারির বৈশ্বিক প্রভাব নিয়ে রিপোর্ট প্রকাশকালে এক বিবৃতিতে গুতেরেস বলেন,‘বিশ্বের সকল পরিবার এবং সকল পর্যায়ের নেতাদেরকে আমাদের শিশুদের সুরক্ষার আহবান জানাচ্ছি।’
তিনি বলেন,‘বৈশ্বিক মন্দা এগিয়ে আসছে ,এতে ২০২০ সালে হাজার হাজার শিশুর মৃত্যু হতে পারে।’
জাতিসংঘের অনুমিত হিসাবে এক বছরে বিগত দুই অথবা তিন বছরে শিশু মৃত্যুর হার কমিয়ে আনার সাফল্য ম্লান করে দিতে পারে।
গুতেরেস বলেন,করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বিশ্বব্যাপী স্কুলগুলো বন্ধ,শিশুরা খাদ্য সংকটে পড়তে পারে,‘৩১কোটি স্কুল শিশুর নিয়মিত পুষ্টি জোগাতে স্কুলগুলোতে যে খাবার সুবিধা দেয়া হতো, তা থেকে এই শিশুরা বঞ্চিত হচ্ছে।’
জাতিসংঘ বলেছে, সদস্যভুক্ত ১৯৩টি দেশের মধ্যে ১৮৮টি দেশে স্কুল বন্ধ রয়েছে। এতে ১৫০ কোটির বেশী শিশু ও তরুণ দুর্ভোগে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat