×
ব্রেকিং নিউজ :
বিশ্বমঞ্চে চীনা নববর্ষ : প্রযুক্তি, সংস্কৃতি ও কূটনীতির মহামিলন লালমনিরহাটে শিবচতুর্দশী ব্রত, পূজা ও মেলা অনুষ্ঠিত নেত্রকোণায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া প্রতিরোধে আলোচনা সভা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০৪-২০
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ডাকাত দলের হামলায় ৪৭ জন নিহত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাতসিনা রাজ্যে কৃষিকাজের সাথে জড়িত বিভিন্ন গ্রামে ডাকাত দলের সমন্বিত ভয়াবহ হামলায় ৪৭ জন নিহত হয়েছে। রোববার প্রেসিডেন্টের দপ্তর ও স্থানীয় পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
এক বিবৃতিতে কাতসিনা রাজ্য পুলিশের মুখপাত্র হাম্বো ইসাহ জানান, মোটরসাইকেলে করে আসা ডাকাত দলের সদস্যরা গ্রামগুলোতে ‘সুসংগঠিত ও এক সাথে এসব হামলা’ চালায়।
তিনি আরো জানান, দুতসেনমা, দানমুসা ও সাফানা জেলার বিভিন্ন গ্রাম লক্ষ্য করে শনিবার ভোরের আগে এসব হামলা চালানো হয়।
প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারির মুখপত্র এক বিবৃতিতে এসব হামলার খবর নিশ্চিত করে ‘লুণ্ঠনকারী’ হিসেবে পরিচিত এসব বন্দুকধারীর এমন কর্মকান্ডের কঠোর নিন্দা জানিয়েছেন।
ইসাহ জানান, রোববার ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর এসব সদস্যদের মধ্যে সৈন্য ও পুলিশ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat