×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০৪-২১
  • ৫৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১,৪৩৩ জনের মৃত্যু : জনস হফকিন্স

 বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে ১ হাজার ৪৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্য বেড়ে মোট ৪২ হাজার ৯৪ জনে দাঁড়ালো।
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের ও আক্রান্তের এ সংখ্যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি। সোমবার জনস হফকিন্স ইউনিভার্সিটি সর্বশেষ এ তথ্য জানায়। খবর এএফপি’র।
বাল্টিমোর ভিত্তিক এ ইউনিভার্সিটি জানায়, বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকট শুরু হওয়ার পর থেকে কোভিড-১৯ ভাইরাসে যুক্তরাষ্ট্রের আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৭ লাখ ৮৪ হাজার জনে দাঁড়িয়েছে।
দেশটিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার মূল কেন্দ্র নিউইয়র্ক অঙ্গরাজ্য কোভিড-১৯ ভাইরাসের ‘চরম থাবা’ থেকে বেরিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
এ অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রিউ কোমো সোমবার জানান, আগের ২৪ ঘণ্টায় সেখানে করোনাভাইরাসে ৪৭৮ জন প্রাণ হারিয়েছিল। দুই সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে এ সংখ্যা সর্বনিম্ন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat