×
ব্রেকিং নিউজ :
বিশ্বমঞ্চে চীনা নববর্ষ : প্রযুক্তি, সংস্কৃতি ও কূটনীতির মহামিলন লালমনিরহাটে শিবচতুর্দশী ব্রত, পূজা ও মেলা অনুষ্ঠিত নেত্রকোণায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া প্রতিরোধে আলোচনা সভা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০৪-২২
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনায় কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে স্কয়ারের খাদ্য সামগ্রী বিতরণ

দেশব্যাপী করোনা সঙ্কটময় পরিস্থিতির কারণে কর্মহীন, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেশের স্বনামধণ্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ।

আজ সকাল সাড়ে ১০টায় পাবনা সদর উপজেলার মালঞ্চী ইউনিয়নে স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার’স (অ্যাটকো)’র সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু নিজ তদারকির করে বাংলাদেশ যুবলীগ পাবনা জেলা শাখা’র মাধ্যমে ১ হাজার কর্মহীন, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের মাধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অঞ্জন চৌধুরী পিন্টু গণমাধ্যমকর্মিদের বলেন দেশব্যাপী করোনা সঙ্কটময় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কয়ারের খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পর্যাক্রমে অব্যহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বাংলাদেশ যুবলীগ পাবনা জেলা শাখা’র আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, রাসেল ট্রান্সপোর্ট লিমিটেডের স্বত্তাধীকারী মো. আশিকুর রহমান রাসেল, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ ও এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধ শফিক আল কামাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat