×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-১১-০৯
  • ১২৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জেলার হোমনা উপজেলার দুলালপুর বাজারে আজ সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালত ৫টি ওষুধে দোকানে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইওএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে।
এ সময় রোকেয়া ডেন্টাল কেয়ারে রেজিস্ট্রেশনবিহীন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা ও অপর একটি ফার্মেসি মামুন মেডিকেল হলকে ড্রাগ লাইসেন্স না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ভ্রাম্যমাণ আদালত অভিযানের মাধ্যমে যথাক্রমে ২০ হাজার টাকা ও ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ফারুক ও হোমনা থানা পুলিশ।
এ বিষয়ে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইওএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে বাসসকে বলেন, রেজিস্ট্রেশনবিহীন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা ও অপর একটি ফার্মেসি মামুন মেডিকেল হলকে ড্রাগ লাইসেন্স না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযানের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা কর হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat