×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-১১-১১
  • ১০৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এই সপ্তাহের শেষভাগে এন্ডোরার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশগ্রহনের জন্য প্রস্তুত পর্তুগালের জুভেন্টাস সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো। পতুর্গাল কোচ ফার্নান্দো স্যান্টোস একথা জানিয়েছেন। জুভেন্টাসের হয়ে সপ্তাহের শেষ ভাগে ল্যাৎসিওর বিপক্ষে ম্যাচে পায়ের গোড়ালীর ইনজুরিতে পড়েছিলেন সিআর সেভেন। ম্যাচটি ড্র হয়।
রোমে অনুষ্ঠিত রোববারের ওই ম্যাচে শেষ বাঁশি বাজার ১৫ মিনিট আগেই মাঠ ছাড়েন রোনালদো। নেশন্স লীগে আগামী শনিবার ফ্রান্সের মোকাবেলা করবে পর্তুগাল। মঙ্গলবার ক্রোয়েশিয়া সফরেও জাতীয় দলে থাকতে পারেন ৩৫ বছর বয়সি এই সুপার স্টার।
স্যান্টোস বলেন,‘ আজ সে সতীর্থদের সঙ্গে স্বাভাবিক অনুশীলনই করেছে। তাই পরবর্তী তিন ম্যাচে তাকে দলে রাখার সিদ্ধান্তও নেয়া যেতে পারে। তার মধ্যে কোন সমস্যা ছিলনা। যতটুকু জানি রোববারের পর তার মধ্যে কোন সমস্যা দেখা যায়নি। স্বাভাবিক অনুশীলনেও তার কোন সমস্যা ছিল না।’
করোনা ভাইরাস থেকে মুক্ত হবার পর রিয়াল মাদ্রিদের সাবেক এই স্ট্রাইকার তিনটি ম্যাচে অংশ নিয়েছেন। এই মুহূর্তে নেশন্স লীগের গ্রুপ পর্বে ক্রোয়েশিয়াকে গোল ব্যবধানে পেছনে রেখে শীর্ষস্থানে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat