×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-১১-২৫
  • ৮৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, করোনাকালে চাকরিচ্যুত গণমাধ্যমকর্মীদের পুনর্বহালের উদ্যোগ নেয়া হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মালিকপক্ষ ও পেশাজীবী সংগঠনসমূহের সাথে আলোচনা করা হবে।
তিনি করোনার কঠিন সময়ে গণমাধ্যম কর্মীদের চাকরিচ্যুত না করতে মিডিয়া হাউজ মালিকদের প্রতি আহ্বান জানান।
ডা. মুরাদ হাসান আজ বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘করোনায় গণমাধ্যমের লড়াই: চিত্রকর্ম ও আলোকচিত্রে’ শীর্ষক অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, করোনার বিপদাপন্ন দিনগুলোতে যখন নিকটজনরাও দূরে সরে গিয়েছিলেন, অনেকেই শুধু নিজেকে নিয়ে ভেবেছেন তখন, বিজেসির কর্মীরা জীবন বাজি রেখে মনুষ্যত্ব ও মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। এটি সোনার হরফে লেখা থাকবে এবং সবার জন্য অনুকরণীয় হয়ে পথ দেখাবে। সাংবাদিক রাহুল রাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এনামুল হক, গাজী গ্রুপের ডিএমডি গোলাম মর্তূজা বাপ্পা, শাকের আহমেদ, নূর সাফা জুলহাস, নজরুল কবির, ডা. আশরাফুল হক, ডা. সালেহ মো. তুষার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat