×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-১১-২৬
  • ২২৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার উদ্যোগের পক্ষে আমেরিকানরা দাঁড়াবে না।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার আহ্বানের প্রেক্ষিতে বাইডেন বুধবার এ কথা বলেন।
থ্যাংকস গিভিং হলিডে’র প্রাক্কালে নিজ শহর উইলমিংটনে এক বক্তব্যে বাইডেন বলেন, আমেরিকানরা সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন করেছে এবং পরে আমরা এর ফলাফলকে সম্মান করেছি।
তিনি বলেন, এই দেশের জনগণ ও দেশের আইন ছাড়া অন্য কোন কিছুর পক্ষে দাঁড়াবে না।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের পর থেকে ট্রাম্প একের পর এক জালিয়াতির অভিযোগ তুলছেন। যদিও এসব অভিযোগের পক্ষে তিনি অর্থপূর্ণ কোন প্রমাণ দেখাতে পারেন নি।
এছাড়া পেনসিলভেনিয়ায় সমর্থকদের তিনি বলেছেন, আমাদেরকে নির্বাচনের ফলাফল উল্টে দিতে হবে। কারণ এতে জালিয়াতি হয়েছে।
এ প্রেক্ষিতে বাইডেনের এ বক্তব্য ট্রাম্পের বিপক্ষে তাদের কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।
এদিকে পরাজয় স্বীকার না করলেও ট্রাম্প ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন। গত সোমবার তিনি বলেছেন, ক্ষমতা হস্তান্তর দেখভাল করা জেনারেল সার্ভিসেস এডমিনিষ্ট্রেশানের (জিএসএ) এর যা করণীয়, তা তাদের অবশ্যই করা উচিত।
এরপর থেকে বাইডেন টিম জিএসএ’র সাথে ক্ষমতা হস্তান্তর নিয়ে তাদের কাজ শুরু করেছে। এছাড়া মঙ্গলবার বাইডেন তার নতুন মন্ত্রীসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন। সে সময়ে তিনি বলেছেন, এটি এমন একটি টিম যা আমেরিকার ফিরে আসার প্রতিনিধিত্ব করে। পিছু হটা নয় আমেরিকা এখন বিশ^কে নেতৃত্ব দিতে প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat