×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১২-০৩
  • ১০১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফরচুন বরিশাল এবং জেমকন খুলনা উভয়েই মাশরাফ বিন মর্তুজাকে দলে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। চলমান বঙ্গবন্ধু টি-২০ কাপে মাশরাফিকে দলে নিতে লড়াইয়ে নেমেছে বরিশাল-খুলনা।
হ্যামস্ট্রিং ইনজুরি এবং কোভিড ১৯ থেকে আরোগ্য লাভ করে ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছেন মাশরাফি।
জেমকন খুলনার ম্যাজোর নাফিজ ইকবাল বলেন,‘ মাশরাফি এমন একজন খেলোয়াড় যাকে সবাই দলে নিতে চাইবে। আমরা আগ্রহ প্রকাশ করেছি এবং বিষয়টি হচ্ছে তাকে পাওয়া। এ্ই মুহুর্তে তার শারিরীক এবং ফিটনেসের অবস্থা কি বোর্ডের কাছ থেকে আমাদের তা জানতে হবে।’
তিনি আরো বলেন,‘ দ্বিতীয়ত খেলোয়াড় নিলাম তালিকায় মাশরাফির নাম ছিলনা। তবে বোর্ডের একটা পলিসি ছিল যেখানে তাকে অন্তর্ভুক্ত করা যায় এবং দলগুলো তাকে নেয়ার আগ্রহ প্রকাশ করতে পারে। সুতরাং আমরা তাকে দলে নেয়ার আগ্রহ দেখিয়েছি, বাকিটা নির্ভর করছে বোর্ডের ওপড়।’
ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমানের দাবী মাশরাফির ব্যপারে তারা প্রথম আগ্রহ প্রকাশ করেছে।
মিজানুর রহমান বলেন,‘ প্রথম দল হিসেবে আমরা প্রথম মাশরাফির ব্যপারে আগ্রহ দেখিয়েছি এবং তাকে দলভুক্ত করতে বোর্ডের কাছে আবেদন করেছি।’
কোন খেলোয়াড়ের ব্যপারে একাধিক দল আগ্রহ প্রকাশ করলে লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলে পলিসি রয়েছে বোর্ডের।
মিজানুর আরো বরেন,‘মাশরাফিকে দলে নিতে খুলনাও আবেদন করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে তারা আবেদন করেছে আজ। আমরা দুই দিন আগেই আবেদন করেছি। কোন খেলোয়াড়কে একাধিক দল নিতে চাইলে তখন লটারির মাধ্যমে সিদ্ধান্ত হবে। সুতরাং কোনটা ভাল হবে সেটা বোর্ড জানে এবং তারা সেটাই করবে।’
বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, টুর্নামেন্টে খেলতে হলে মাশরাফিকে প্রথম ফিটনেস পরীক্ষায় উত্তীর্ন হতে হবে।
নান্নু বলেন,‘ সে অনুশীলন শুরু করেছে। তবে টুর্নামেন্টে অংশ নিতে প্রথমে তাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে।;

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat