×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-১২-০৩
  • ১৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে সরকার।তথ্য মন্ত্রণালয় আজ বিকেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ প্রাপ্তদের নামের এই তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২৬ বিভাগে শিল্পী, কলা-কুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে।
তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এ সবচেয়ে বেশি পুরস্কার ঘরে তুলেছে মাসুদ পথিক পরিচালিত ‘মায়া দ্য লস্ট মাদার’ ছবিটি। ছবিটি সেরা সংগীত পরিচালক, সেরা সুরকার, সেরা গায়িকা, সেরা গীতিকার, সেরা কাহিনীকারসহ আটটি বিভাগে পুরস্কার পাচ্ছে।
যুগ্মভাবে সেরা ছবি হিসেবে ‘ফাগুন হাওয়ায়’ এর নাম ঘোষণা করা হয়েছে। যুগ্মভাবে সেরা ছবি, সেরা পরিচালকসহ ছয়টি বিভাগে সেরা পুরস্কার অর্জন করেছে ‘ন ডরাই’। তিনটি করে পুরস্কার পেয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ‘ফাগুন হাওয়ায়’ ও দেশ বাংলা মাল্টিমিডিয়ার ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবি দু’টি।
প্রজ্ঞাপনে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা ছবি হিসেবে ফরিদুর রেজা সাগরের ‘ফাগুন হাওয়ায়’ ও মাহবুব উর রহমানের ‘ন ডরাই’ নির্বাচিত করা হয়েছে। ‘ন’ ডরাই’ পরিচালনা করে প্রথমবারের মতো সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন তানিম রহমান।
‘সাপলুডু’ সিনেমায় অভিনয়ের জন্য খল চরিত্রের শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন জাহিদ হাসান। সেরা গায়ক হিসেবে মৃণাল কান্তি দাস, যুগ্মভাবে সেরা গায়িকা হিসেবে মমতাজ বেগম ও ফাতিমা তুয যাহরা ঐশী নির্বাচিত হয়েছেন।
শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে আফরীন আক্তার ও নাইমুর রহমান, সেরা সংগীত পরিচালক চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী, সুরকার তানভীর তারেক ও প্লাবন কোরেশী, গীতিকার কামাল আবদুল নাসের চৌধুরী ও নির্মলেন্দু গুণকে নির্বাচিত করা হয়েছে। এবার পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন ফজলুর রহমান বাবু ও নারগিস আক্তার।
এবার আজীবন সম্মাননাসহ মোট ৭টি বিভাগে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হচ্ছে। আজীবন সম্মাননা পাচ্ছেন মাসুদ পারভেজ (সোহেল রানা) ও কোহিনুর আক্তার সুচন্দা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat