×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-১২-১০
  • ১০৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবেন না স্বাগতিক নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম সন্তানের বাবা হতে যাওয়া উইলিয়ামসন স্ত্রীর পাশে থাকতে দ্বিতীয় টেস্টের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
আগামীকাল শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে উইলিয়ামসন খেলবেন বলেই ঘোষণা দিয়েছিলেন কিউই কোচ গ্যারি স্টেড। কিন্তু ঘোষনার কয়েক ঘন্টা পর ইউটার্ন নেন স্বাগতিক দলনেতা।
কেন সন্তান সম্ভবা স্ত্রী সারাহকে সময় দিতে প্রথম টেস্টের পররপরই উড়ে গেছেন ওয়েলিংটন থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত নিজ শহরে। এ সময় কথা ছিল দ্বিতীয় টেস্টের দলে অংশ নেয়ার জন্য তিনি ফের ওয়েলিংটনে ফিরে আসবেন। কিন্তু প্রধান কোচের সঙ্গে আরেক দফা আলোচনার পর স্ত্রীকে সঙ্গ দেয়াকেই শ্রেয় মনে করেন তিনি।
গ্যারি স্টেড বলেন,‘ তার এবং স্ত্রীর স্বার্থের কথা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। এটি দলের জন্যও ভাল হবে।’
এর আগে উইলিয়ামসন বলেছিলেন,‘ ডিসেম্বরের মধ্য অথবা শেষ দিকেই তার সন্তানের জন্ম হতে পারে।’ টেস্ট চলাকালে বদলী দিয়ে চলে যাওয়ার সুযোগ ক্রিকেটে নেই।
কিউই কোচ বলেন,‘ সন্তান জন্মানোর সময় টেস্ট ম্যাচে অংশগ্রহন না করাদের তালিকায় তিনিই প্রথম নন। এই মুহুর্তে আমাদের চিন্তায় কেনের সঙ্গে সারাহ’র বিষয়টিও রয়েছে। আমরা সর্বাগ্রে গুরুত্ব দিচ্ছি মা এবং সন্তানের ভাল থাকার বিষয়কে।’
এই মুহুর্তে বিশ^ র‌্যাংকিংয়ে দ্বিতীয় সেরা ব্যাটসম্যানের আসনে রয়েছেন কেন উইলিয়ামসন। তার সহাবস্থানে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। এই তালিকার ১ম অবস্থানে রয়েছেন অসি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। গত সপ্তাহে ক্যারিয়ার সেরা ২৫১ রানের এক ইনিংস খেলে ক্যারিবীয়দের বিপক্ষে নিউজিলল্যান্ডের ইনিংস ব্যবধানে টেস্ট জয়ের মুল কারিগর ছিলেন উইলিয়ামসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat