×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-১২-১৭
  • ১১০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যকে আরও প্রতিযোগিতাসক্ষম করতে অবকাঠামো শক্তিশালীকরণ, প্রযুক্তির ব্যবহার বাড়ানো,দক্ষ মানবসম্পদ তৈরি,অর্থায়ন ব্যবস্থা সহজীকরণ ও বৈদেশিক বাণিজ্য,স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা এবং ব্যবসায় পরিচালনাসহ ১২টি বিষয়ের ওপর বিশেষ জোর দেয়ার সুপারিশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ২০২০ সালের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) পক্ষে স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এটি প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশ সম্পর্কে এই তথ্য দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশে ব্যবসায় পরিবেশ সমীক্ষা নিয়ে সিপিডির নিজস্ব একটি প্রতিবেদনও আজ প্রকাশ করা হয়।
এবারে করোনার কারণে অন্যান্য বছরের মতো বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকের র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়নি। তবে কোন দেশের কি সমস্যা তা জানতে ওই দেশের ব্যবসায়ীদের মতামত জরিপ করা হয়েছে। ডব্লিউইএফের পক্ষে বাংলাদেশে এই কাজটি করেছে সিপিডি। তারা ১০ কোটি টাকার ওপর সম্পদ আছে এমন ৫৫টি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের মতামত নিয়েছে। আজ এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদন দুটি প্রকাশ করেছে সিপিডি। এতে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন,ব্যবসায় পরিবেশের উন্নয়নের জন্য ব্যবসায়ীরা অবকাঠামো শক্তিশালীকরণ, প্রযুক্তির ব্যবহার বাড়ানো,অর্থায়ন সহজ করা,দক্ষ মানবসম্পদ তৈরি, সরকারি পরিষেবা প্রাপ্তি সহজীকরণ ও সরকারি প্রশাসনের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেয়ার কথা বলেছে।
অনুষ্ঠানে সিপিডির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিযোগিতা সক্ষমতা সুদৃঢ় করতে প্রযুক্তির ব্যবহার যেমন বাড়াতে হবে তেমনি দক্ষ সরকারি প্রশাসন জরুরি। এর পাশাপাশি তিনি সুশাসনের প্রতি গুরুত্ব দেয়ার কথা বলেন।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, দক্ষ ও উন্নয়নমুখী অর্থনীতির জন্য ব্যবসা-বাণিজ্য করার পরিবেশ সহজ করতে হবে। প্রযুক্তির উৎকষর্তা বাড়াতে হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় ব্যবসা-বাণিজ্যে নানা ধরনের রুপান্তর প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য,এবার বৈশি^ক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন তৈরিতে ১৪২টি দেশের ওপর জরিপ পরিচালনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat