×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-১২-১৮
  • ১০৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’নারী নিহত হয়েছেন।রাজধানীর শাহবাগ থানার হাইকোর্টের সামনে ও ক্যান্টনমেন্ট থানার জিল্লুর রহমান ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
আজ শুক্রবার ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাহবাগ থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. মনসুর আহমেদ জানান, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের সামনে গাড়ি চাপায় ৩৫ বছরের এক অজ্ঞাতনামা নারী নিহত হয়েছে। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওই নারীর পরনে কালো বোরকা ও লাল ওড়না ছিলো।
এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে ক্যান্টনমেন্ট থানার জিল্লুর রহমান ফ্লাইওভার ব্রিজের ঢালে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে ২৫ বছরের এক তরুণী নিহত হন। আজ শুক্রবার বিকেল পর্যন্ত তার নাম ও পরিচয় জানা যায়নি।
ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat