×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-১৯
  • ১২৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাত্র একদিন আগেই ফিফা বর্ষসেরার খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লিওয়ানোদোস্কি। কিন্তু বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি তার ব্যক্তিগত অর্জনের হিসাবটা ঠিকই সমৃদ্ধ করে চলেছেন। আর্জেন্টাইন এই সুপার স্টার এবার জিতেছেন ২০২০ সালের ‘চ্যাম্পিয়ন ফর পিস এ্যাওয়ার্ড’।
মাঠের বাইরে দাতব্য কাজে সম্পৃক্ততার কারণে শুক্রবার বার্সা অধিনায়ককে এই পুরস্কারে ভূষিত করা হয়।
বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবতার কল্যাণে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন মেসি। করোনাকালে বার্সেলোনা ও নিজ দেশ আর্জেন্টিনার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। চিকিৎসা সামগ্রীসহ এখাতে অন্যান্য জিনিসপত্র কিনতে ব্যয় করেছেন মিলিয়ন ইউরো। এছাড়া নিজের প্রতিষ্ঠিত ‘লিও মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে সিরিয়া ও আফ্রিকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা সামগ্রী সরবরাহ করে তাদেরকে সুশিক্ষা গ্রহনের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। সেসব মানবিক কার্যক্রমেরই স্বীকৃতি দিল ‘পিস অ্যান্ড স্পোর্ট’ নামের একটি সংগঠন।
পুরস্কার হাতে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মেসি লিখেছেন, ‘আমার সামাজিক কর্মকান্ডের জন্য ২০২০ সালের চ্যাম্পিয়ন ফর পিস এ্যাওয়ার্ড পাওয়ায় আমি সম্মানিত বোধ করছি। দারুণ এই স্বীকৃতির জন্য পিস অ্যান্ড স্পোর্টকে ধন্যবাদ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat