×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-১২-২১
  • ১০১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনকভাবে হেরেছে সফরকারী ভারত। দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হয়ে ৮ উইকেটে ম্যাচ হারে টিম ইন্ডিয়া। ঐ টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের অনেক বেশি রক্ষণাত্মক থাকতে দেখা গেছে। তাই সিরিজের বাকী ম্যাচগুলোতে, অস্ট্রেলিয়ার বোলারদের পাল্টা আক্রমণের টোটকা দিলেন ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।
ইউটিউব চ্যানেলে টেন্ডুলকার বলেন, ‘প্রথম টেস্টে অনেক বেশি রক্ষণাত্মক খেলেছে ভারতের ব্যাটসম্যানরা। কিন্তু অস্ট্রেলিয়ায় সাফল্য পেতে হলে আক্রমনাত্মক খেলতে হবে। তবেই সাফল্যের দেখা মিলবে।’
আক্রমনাত্মক খেলার কথা জানিয়ে অতীতে অস্ট্রেলিয়ার সফরের অভিজ্ঞতার কথা তুলে আনেন টেন্ডুলকার। তিনি বলেন, ‘১৯৮৭-৮৮ সালে আমি বল বয় ছিলাম। সেখান থেকে অস্ট্রেলিয়া সফর করার সুযোগ পাই। তখন অস্ট্রেলিয়া দলে দুর্দান্ত সব বোলার। ক্রেগ ম্যাকডারমট, মার্ভ হিউজ, মাইক হুইটনিদের মত বোলাররা, আমাকে আউট করার জন্য সব কিছু করবে, এটি আমি ভালোই জানতাম। আর সেই চ্যালেঞ্জ সামলানোর জন্য আমি তৈরিও ছিলাম।’
ঐ সফরে দল হিসেবে ভারত খারাপ খেললেও, টেন্ডুলকার দু’টি সেঞ্চুরি করেন। কারন রক্ষণাত্মক না হয়ে রান করার দিকে মনোযোগি ছিলেন তিনি। চলমান সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদেরও রানের দিকে মনোযোগি হতে বললেন টেন্ডুলকার।
টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার বলেন, ‘শুধু রক্ষণাত্মক ব্যাটিং নয়, অস্ট্রেলিয়ায় সফল হতে রান করতে হবে। সবাই মনে করে, অস্ট্রেলিয়ার পিচে অতিরিক্ত বাউন্স ও গতি আছে। ব্যাটসম্যানরা যদি ইতিবাচক মনোভাব নিয়ে নামে, রক্ষণাত্মক ব্যাটিং না করে রান করার কথা মাথায় রাখে, তবে বড় ইনিংস খেলার সুযোগ থাকে। আবার বোলানদেরও ভালো করার সুযোগ থাকে। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলার জন্য বাউন্স পেতে হলে, বোলারকে বিশেষ একটি জায়গায় বল করতে হবে। কাজটা কঠিন, তারপরও চেষ্টা-ইচ্ছা থাকলে সম্ভব।’
অধিনায়ক বিরাট কোহলির না থাকাটা, ভারতকে ভোগাবে বলে জানান টেন্ডুলকার। তবে কোহলিকে ছাড়াও ম্যাচ জয়ের সামর্থ্য ভারতের আছে বলে জানান কোহলি, ‘কোহলির মত খেলোয়াড় দলে না থাকাটা অনেক বড় ক্ষতিই বলা যায়। তবে কোহলিকে ছাড়া টেস্ট জয়ের সামর্থ্য ভারতীয় এই দলটির আছে। দলে অনেক তরুণ-উদীয়মান খেলোয়াড় রয়েছে। যারা ভবিষ্যতে ভারতকে নেতৃত্ব দিবে। অস্ট্রেলিয়ার মত কন্ডিশনে নিজেদের প্রমানের এটিই ভালো সুযোগ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat