×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-২৩
  • ১০৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইসরাইলের ২৩তম পার্লামেন্ট বুধবার স্বাভাবিক ভাবে ভেঙ্গে গেছে। দেশটির বার্ষিক বাজেট অনুমোদনের সময়সীমা অতিক্রম হওয়ার পর এ পার্লামেন্ট বিলুপ্ত হয়। রাষ্ট্র পরিচালিত বেতার কেন্দ্র কন রেডিও’র উদ্ধতি দিয়ে সবাদ সস্থা তাস এ খবর জানায়।
পার্লামেন্টের সর্বশেষ পূর্ণাঙ্গ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করে স্পিকার ইয়ারিভ লাভিন বলেন, ‘আমরা আবারো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সামনে একটি কঠিন সময় আসছে। ইসরাইলের ২৩তম পার্লামেন্টের দরজা এখন বন্ধ।’
এ অধিবেশনটি রাষ্ট্র পরিচালিত পার্লামেন্টারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।
দেশের বর্তমান আইন অনুযায়ী, ২০২১ সালের ২৩ মার্চ ইসরাইলে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। আগাম নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিপরিষদ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহু তার পদে বহাল থাকবেন।
উল্লেখ্য, দুই বছরেরও কম সময়ের মধ্যে এটি হবে ইসরাইলের চতুর্থ নির্বাচন। ২০২০ সালের ১৭ মে দেশটির ক্ষমতাসিন এ মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat