×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-১২-২৬
  • ৬৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে।
তিনি বলেন, নিজেদের স্বার্থে ও পরিবেশের সুরক্ষায় ক্ষতিকর পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করার কোন বিকল্প নেই। কারণ পলিথিন ব্যবহারের পর ফেলে দিলে শত বছরেও তা পচে না। এতে পানি ও মাটি মারাত্মকভাবে দূষিত হয়।
পরিবেশ মন্ত্রী আরো বলেন, বিষাক্ত পলিথিন নানাভাবে মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সারসহ নানা ধরণের মারাত্মক রোগ সৃষ্টি করছে। তাই পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগের ব্যবহার নিশ্চিত করতে হবে।
মো. শাহাব উদ্দিন আজ শনিবার সকালে জেলার পশ্চিম জুড়ী ইউনিয়নে জুড়ী নদীর ওপর ৩০ মিটার দীর্ঘ খালের মুখে ব্রীজের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মুঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা ও জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আজীম উদ্দিন সরকার।
শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে করোনাভাইরাসের মহামারীকালেও দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। তাঁর সফল নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, মানুষের ঘরে ঘরে ইতোমধ্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat