×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-১২-২৭
  • ৯৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কানাডায় সম্প্রতি বৃটেন থেকে ফেরা দুই জনের শরীরে নতুন ধরণের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়।
অন্টারিওর’র ভারপ্রাপ্ত মেডিকেল প্রধান বারবারা ইয়্যাফ এক বিবৃতিতে জানান, ইংল্যান্ডের ডারহাম থেকে ফেরা আক্রান্ত দম্পতির ভ্রমণ বৃত্তান্তে উচ্চঝুঁকির সংস্পর্শে আসার বিবরণ পাওয়া যায়নি।
বিবৃতিতে বলা হয়, এই দম্পতিকে আলাদা করে রাখা হয়েছে,অন্টারিও প্রদেশে সংক্রমন বৃদ্ধি পাওয়ায় ডিসেম্বরের শুরু থেকে পুনরায় লকডাউন কার্যকর করা হয়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার বলেছেন, ব্রিটেনে করোনা স্ট্রেন না কমায় ৬ জানুয়ারি পর্যন্ত বৃটেন থেকে যাত্রীবাহী ফ্লাইট স্থগিত থাকবে।
ইয়্যাফ বলেন, অন্টারিওবাসীকে ঘরে থাকতে হবে,আজ থেকে প্রদেশব্যাপী লকডাউন কার্যকর হবে।
কানাডার জনবহুল প্রদেশ অন্টারিও’র দক্ষিণাঞ্চলে ২৮ দিন এবং উত্তরাঞ্চলে ১৮ দিন লকডাউন কার্যকর থাকবে।
কানাডায় ৫ লাখ ৩৪ হাজার লোক করোনা আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৪ হাজার ৭০০ বেশী লোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat