×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১২-২৭
  • ১০৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধুৃ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে আজ জেলার বাগাতিপাড়া উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে উপজেলার নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন নাটোর-১ আসনের (লালপুর ও বাগাতিপাড়া) সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল। তিনি নিজের চোখ পরীক্ষার মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সহযোগিতায় মেডিকেল টেকনোলজিষ্ট ফোরাম আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে রোগিদের চক্ষু, শিশু, গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক ও ডেন্টাল সার্জনদের চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এছাড়া ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিক হাসান বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক শহিদুল মোল্লা এবং ক্যাম্পের অন্যতম উদ্যোক্তা ডা. হুমায়ুন কবীর।
মেডিক্যাল ক্যাম্পে পাঁচশতাধিক ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat