×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-১২-৩০
  • ৯৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন প্রথমবারের মতো শনাক্ত হয়েছে দেশটির কলোরাডো অঙ্গরাজ্যে।সম্প্রতি ব্রিটেনে প্রথম এ ভাইরাস শনাক্ত হওয়ার পর এটি এখন বিশে^র বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। ভাইরাসটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে ব্রিটিশ বিজ্ঞানীরা দাবি করেছেন।
কলোরাডো অঙ্গরাজ্যের গভর্ণর জারেড পোলিস মঙ্গলবার টুইট করে বলেছেন, ব্রিটেনে ছড়িয়ে পড়া নতুন ধরনের ভাইরাস আজ কলোরাডোতে শনাক্ত হয়েছে।
তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তি একজন পুরুষ। তার বয়স ২০ বছর। সে আলবার্ট কাউন্টিতে আইসোলেশানে রয়েছে। তার কোন ভ্রমণ ইতিহাস নেই। এমনকি সে কোন আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংম্পর্শেও আসেনি।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কলোরাডোতে শনাক্ত হওয়া নতুন ধরণের করোনা ভাইরাসটি যুক্তরাষ্ট্রে প্রথম। এ সপ্তাহ আগে কানাডায় নতুন ধরণের করোনা শনাক্ত হয়েছিল।
যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাস তিন হাজারেরও বেশি শনাক্ত হয়েছে। এছাড়া ইউরোপের বেশ কটি সহ বিশে^র আরো অনেক দেশে নতুন ধরনের করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat