×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-১২-৩০
  • ১১২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে দেশের ৪ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আজ গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে বুয়েট,রুয়েট,চুয়েট ও কুয়েট এর উপাচার্যদের সাথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে আজ এক মতবিনিময় সভায় এ তথ্য জানা যায়।
সভায় বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও মনোনীত প্রার্থীরা জানান,গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে সবাই নীতিগতভাবে একমত। এ বিষয়ে তাদের একাডেমিক কাউন্সিলেরও সম্মতি রয়েছে। তবে,ভর্তি পরীক্ষার কমিটি গঠন ও কেন্দ্র নিয়ে তাদের দ্বিমত রয়েছে।
এ বিষয়ে,ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক আলমগীর বলেন,গুচ্ছপদ্ধতিতেভর্তি পরীক্ষা গ্রহণ বিষয়ে বুয়েটের একাডেমিক কাউন্সিলের দেওয়া সিদ্ধান্তের ওপর অন্য তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিগগিরই তাদের সুস্পষ্ট মতামত ইউজিসি’র কাছে পাঠাবে। তার ওপর ভিত্তি করে প্রকৌশল গুচ্ছ ভর্তি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড.কাজী শহীদুল্লাহ এর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপÑউপাচার্য প্রফেসর ড.আব্দুল জব্বার খান,রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো. রফিকুল ইসলাম শেখ,চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসরড.মোহাম্মদ রফিকুল আলম,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.কাজী সাজ্জাদ হোসেন যুক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat