×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০১-০১
  • ১১০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সারাদেশের মতো আজ সিলেটের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া শুরু হয়েছে।আজ শুক্রবার (১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট নগরীসহ সকল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে নতুন বই তুলে দেওয়া শুরু করা হয়। এতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বই বিতরণকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে এবার সিলেটে প্রাথমিকে বই বিতরণকে প্রতি ক্লাসের শিক্ষার্থীদেরকে তিন ভাগে বিভক্ত করে অর্থাৎ আগামী তিনদিনের মধ্যে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে চলতি মাসের ১২ তারিখের মধ্যে সকল বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।
তিনি বলেন করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে শিক্ষার্থীর হাতে উৎসব ছাড়াই এবারে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদিচ্ছা ও সাহসী ভুমিকার কথা স্মরণ করে তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন এবার সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতিতে নতুন পাঠ্যবই হাতে পেতে শুরু করেছে শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে সরকারি নির্দেশনা অনুযায়ী নতুন বই তুলে দিচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলেও বই সংগ্রহের জন্য আজ শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে সকল স্কুল ও মাদ্রাসাগুলো।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সিলেট জেলায় এবার মাধ্যমিক স্তরে মোট বইয়ের চাহিদা ৪৪ লাখ ৬৬ হাজার ৬৪৮, দাখিল স্তরে ৯২ হাজার ৯৫৯ আর এবতেদায়ী স্তরে ৫ লাখ ৮২ হাজার ৭৫৮ কপি।
আর সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার সিলেট জেলায় প্রাক-প্রাথমিকে মোট বইয়ের চাহিদা ২৬ লাখ ৮৬ হাজার ৬২৬ কপি।
২০১০ সাল থেকে আওয়ামী লীগ সরকার প্রতিবছর ১ জানুয়ারি ‘বই উৎসব’ করে আসছে। এদিন সারা দেশের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat