×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-০২
  • ৯৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ডে বেড়ে যাওয়া করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আংশিক লকডাউন জারি করা হয়েছে। শনিবার থেকে এ লকডাউন কার্যকর হচ্ছে।
নতুনভাবে জারি করা এ লকডাউনের কারণে ব্যাংককের জমজমাট রাত হয়ে যাবে নি:শব্দ, প্রাণহীন। কারণ- বার, নাইটক্লাব, রেস্টুরেন্ট ও এলকোহল বিক্রি বন্ধ থাকবে। এছাড়া বক্সিং স্টেডিয়াম, কক ফাইটিং রিং ও ম্যাসেজ পার্লারও বন্ধ থাকবে।
সরকারি স্কুলসমূহও দুই সপ্তাহের জন্য বন্ধ রাখা হচেছ।
থাইল্যান্ডের কোভিড-১৯ টাস্কফোর্সের মুখপাত্র তওসিন ভিসানুয়োথিন বলেছেন, আমরা লকডাউন কিংবা কারফিউ’র মতো চূড়ান্ত পদক্ষেপে যাচ্ছি না। কিন্তু নতুন করে বেড়ে যাওয়া সংক্রমণ ঠেকাতে অধিকতর কঠোর পদক্ষেপ প্রয়োজন।
দেশব্যাপী আংশিক এ লকডাউন ৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।
থাইল্যান্ডে গত জানুয়ারিতে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পরও নভেম্বরে মোট আক্রান্তের সংখ্যা চার হাজারের কম ছিল। কিন্তু গত মাসে সি ফুড মার্কেট থেকে করোনার সংক্রমণ তীব্রভাবে ছড়াতে শুরু করে।
দেশটির ৭৫টি প্রদেশের ৫৩টিতে করোনা শনাক্ত হয়েছে। শনিবার আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৭ হাজার ৩শ’ জনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat