×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৫
  • ১২৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- কুমারখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) এক সদস্য নিহত হয়েছেন। কুষ্টিয়া র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাইমিনুল হক জানান, উপজেলার ঘোড়াঘাট এলাকার গড়াই নদীর চরে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত কুদ্দুস ওরফে সাগর (৪২) রাজবাড়ী জেলার উড়াকান্দা গ্রামের তারক আলীর ছেলে। তিনি এলাকায় বালুর ব্যবসা করতেন। সাগর চরমপন্থী সংগঠন `লাল পতাকার’ সদস্য বলে র‌্যাব কর্মকর্তা মুহাইমিনুল হক জানান । সাগরের স্ত্রী চম্পা খাতুন বলেন, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাড়ি থেকে রেব হন সাগর। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। র‌্যাব কর্মকর্তা মুহাইমিনুল বলেন, নাশকতা তৈরির উদ্দেশ্যে একদল সন্ত্রাসী ঘোড়াঘাট এলাকার গড়াই নদীর চরে গোপন বৈঠক করছে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। “র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাগরকে পাওয়া যায়।” তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মুহাইমিনুল জানান। তিনি বলেন, গোলাগুলির ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও গুলি উদ্ধারের কথাও জানিয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat