×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০১-০৫
  • ৯৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইংল্যান্ডে ছয় সপ্তাহের লকডাউন জারি করা হয়েছে।দেশটির পাঁচ কোটি ৬০ লাখ লোকের জন্য প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার এ ঘোষণা দেন।
লকডাউনকালে স্কুলসমূহও বন্ধ থাকবে।ব্রিটেনে করোনা সংক্রমণ তীব্র হওয়ায় হাসপাতালগুলোতে শিগগীরই অচলাবস্থা সৃষ্টির আশংকা তৈরি হয়েছে।এক টেলিভিশন ভাষণে জনসন করোনার দ’ুটি টিকা প্রয়োগের প্রসঙ্গ টেনে বলেন, মধ্য ফেব্রুয়ারি নাগাদ সকল অগ্রাধিকার গ্রুপ টিকা পেয়ে যাবে।তিনি আরো জানান, বুধবার থেকে কার্যকর হওয়া লকডাউন মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।জীবন এবং জাতীয় স্বাস্থ্য সেবার প্রয়োজনে এ লকডাউন জারি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।করোনা প্রতিরোধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার বিষয়ে জনসনের ওপর বিজ্ঞানী, বিরোধী পার্টিরও চাপ ছিল। এছাড়া জরুরি পদক্ষেপ না নিলে করোনা রোগীর চাপে স্বাস্থ্য সেবা খাত ২১ দিনের মধ্যে মুখ থুবড়ে পড়বে বলেও সতর্ক করা হয়েছিল।
দেশটিতে ৪ জানুয়ারি ২৬ হাজার ৬২৬ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয় যা এক সপ্তাহ আগের একইদিনের তুলনায় ৩০ শতাংশ বেশি। এছাড়া গত এক সপ্তাহ ধরে দেশটিতে প্রতিদিন ৫০ হাজারেরও বেশি করে লোক করোনায় আক্রান্ত হচ্ছে।ব্রিটেনে বর্তমানে দুটি টিকার প্রয়োগ চলছে। একটি ফাইজার/বায়োএনটেকের এবং অপরটি অক্সফোর্ড/ অ্যাস্ট্রোজেনকার টিকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat