×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০১-০৫
  • ৯৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার ভোটারদের প্রতি আমেরিকাকে “রক্ষা” করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার জর্জিয়া অঙ্গরাজ্যে সিনেটের দু’টি আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন উভয়দলের জন্যে গুরুত্বপূর্ণ। নির্বাচনে জর্জিয়ার সিনেট আসন দুটি ডেমাক্রেট দল দখল করতে পারলে সিনেটে রিপাবলিকান দলের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা সম্ভব হবে না। আর ডেমাক্রেটরা জিতলে উভয়ের আসন সংখ্যা সমান হবে। সিনেটের একশ আসনের মধ্যে বিপাবলিকানদের বর্তমানে ৫০ টি আসন রয়েছে।
এদিকে গত ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে এখনও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন ট্রাম্প। সোমবার তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, দেশের ভবিষ্যত নির্ভর করছে আপনাদের ওপর। কাল জর্জিয়ায় যা ঘটবে তার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। ট্রাম্প বলেন, আমেরিকাকে রক্ষার শেষ সুযোগ মঙ্গলবারের নির্বাচনে দুজন সিনেটরকে নির্বাচিত করা। আপনারা যদি তা না পারেন তবে র‌্যাডিকেল ডেমোক্রেটরা জয়ী হবে।
উল্লেখ্য, জর্জিয়ায় গত ২০ বছরে ডেমোক্রেট দল থেকে কোন সিনেটর নির্বাচিত হয়নি। কিন্তু এবার ডেমোক্রেট দল থেকে জন ওসোফ(৩৩) এবং পাস্তর রাফায়েল ওয়ারনক(৫১) যদি নির্বাচিত হন তাহলে সিনেটের নিয়ন্ত্রণ চলে যাবে ডেমোক্রেটদের হাতে।
ট্রাম্প তার ৮১ মিনিটের ভাষণে ভোটে বড়ো ধরণের অনিয়মের অভিযোগ তুলে ধরেন। জর্জিয়ার মতো অন্যান্য সুইং স্টেটগুলোতে ভোট জালিয়াতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে বসে নেই নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনও । তিনিও সোমবার জর্জিয়ায় এসে নির্বাচনী প্রচারণা চালান।
আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া বাইডেন উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এটি নতুন বছর। ্আগামীকাল আটলান্টার জন্যে নতুন দিন বয়ে আনবে। ভোট নিয়ে ট্রাম্পের অব্যাহত অভিযোগেরও সমালোচনা করেন তিনি।
উল্লেখ্য জর্জিয়া রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হলেও এবারকার প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন এ রাজ্যে ট্রাম্পকে প্রায় ১২ হাজার ভোটে হারিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat