×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০১-০৭
  • ১০০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কেবিনেট সদস্যরা দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেয়ার সম্ভাব্যতা নিয়ে বুধবার আলোচনা করেছেন।
ক্যাপিটল হিলে ট্রাম্পের উগ্র সমর্থকরা নজিরবিহীন হামলা চালানোর পর কেবিনেট সদস্যরা তাকে সরিয়ে দেয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীর আলোকে তারা এ আলোচনা করেন। সেখানে বলা হয়েছে, প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অসমর্থ হলে ভাইস প্রেসিডেন্ট ও কেবিনেট তাকে সরিয়ে দিতে পারবে।
অজ্ঞাত রিপাবলিকান নেতৃবৃন্দের উদ্ধৃতি দিয়ে সিএনএনের খবরে বলা হয়েছে, সংবিধানের ২৫তম সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প নিয়ন্ত্রণের বাইরে বলে তারা উল্লেখ করেন।
তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে আনুষ্ঠানিকভাবে কোন কিছু উপস্থাপন করা হয়নি বলে তারা জানান।
এদিকে নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের আর মাত্র দু’সপ্তাহ বাকী। অর্থাৎ ট্রাম্পও ক্ষমতায় আছেন আর মাত্র ১৪ দিন।
কিন্তু পার্লামেন্ট হাউসে হামলার আগে ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে যে অসংলগ্ন বক্তব্য দিয়েছেন তাতে দেশকে তার নেতৃত্ব দেয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট দলের জুডিশিয়ারি কমিটি মাইক পেন্সের কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্পের মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এছাড়া অনেকেই সন্ত্রাসবাদকে উস্কে দেয়ার জন্যেও ট্রাম্পকে অভিযুক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat