×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০১-০৮
  • ১০০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোববার থেকে ভার্চুয়াল লন্ডন সফর করবেন। গত বছরের শুরুর দিক থেকে কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ার পর এ ধরনের এটি তার প্রথম অনলাইন সফর প্রচেষ্টা। বৃহস্পতিবার তার মুখপাত্র একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
এ সফর প্রকৃতপক্ষে সরাসরি করার পরিকল্পনা থাকলেও ব্রিটেনের জনস্বাস্থ্য পরিস্থিতির অবনতি ঘটার কারণে লন্ডন তা পরিবর্তন করে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে।
জাতিসংঘ মহাসচিবের এ ভার্চুয়াল সফরে রোববার জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম অধিবেশনের ৭৫ বার্ষিকী পালনের কর্মসূচি রয়েছে।
তার মুখপাত্র স্টিফান ডুজারিক জানান, বিশ্বের বর্তমানের চ্যালেঞ্জ মোকাবেলায় গুতেরেস বিশ্বব্যাপী অংশীদারিত্ব নবায়নের আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে।
ডুজারিক জানান, আগামী সোমবার ও মঙ্গলবার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের একটি নির্দিষ্ট অধিবেশনে তার অংশ নেয়ার কথা রয়েছে। তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, তার পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব এবং আর্চবিশপ অব ক্যান্টাবুরি জাস্টিন ওয়েলবির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat