×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০১-০৮
  • ১২৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হাসপাতালে ভর্তি হয়েছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের একটি পত্রিকার খবরে একথা জানানো হয়েছে। তবে গণমাধ্যম মনে করে যে দুর্নীতিবাজ এই সাবেক ফিফা প্রধানের শারিরিক অবস্থা খুব বেশী ঝুঁকিতে ছিলনা।
৮৪ বছর বয়সি ব্লাটারের শারিরিক অবস্থা কোন সময়েই খুব প্রান সংহারী ছিলনা উল্লেখ করে কন্যা কোরিনে ব্লাটার অ্যান্ডেনমেটেন এর উদ্বৃতি প্রকাশ করেছে ব্লিক। সেখানে তিনি বলেছেন,‘ আমার বাবা হাসপাতালে। প্রতিদিন তিনি সুস্থতা ফিরে পাচ্ছেন। তবে তার বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় দরকার।’
তিনি বলেন,‘ পরিবারের পক্ষ থেকে আমরা গোপনীয়তা কামনা করছি।’
দীর্ঘ ১৭ বছর বিশ^ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফায় কর্তৃত্ব করার পর ২০১৫ সালে পদচ্যুত হন ব্লাটার। ২০১১ সালে তৎকালীন উয়েফা বস মিচেল প্লাতিনিকে নিয়ম বহির্ভুতভাবে ২০ লাখ সুইস ফ্রাঙ্ক প্রদান করার দায়ে তিনি ছয় বছরের জন্য ফুটবল সংশ্লিষ্ট সব কর্মকান্ড থেকে নিষিদ্ধ হন।
বর্তমানে ‘প্রতারনা’ ও ‘বিশ্বাস ভঙ্গ’ করার অভিযোগে ব্লাটার ও প্লাতিনির বিরুদ্ধে সুইজারল্যান্ডে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat