×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০১-১৭
  • ১৪০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশী এ্যাথলেটিকস ফডারেশন আয়োজিত বঙ্গবন্ধু ৪৪তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। তারা জিতেছে ২১টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জ পদক।
দ্বিতীয় হওয়া বাংলাদেশ সেনাবাহিনী জিতেছে ১৩টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ৯ টি ব্রোঞ্জ পদক।
রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার শেষ দিনে আজ পুরুষ ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর জহির রায়হান। নারী ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক জিতেছেন একই দলের শিরিন আক্তার।
অপরদিকে পুরুষ ৮০০ মিটার দৌড়ে নৌবাহিনীর রাকিবুল ইসলাম এবং নারী ৮০০ মিটার দৌড়ে সেনাবাহিনীর সুমি আক্তার প্রথম স্থান অধিকার করেন।
পুরুষ ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় সেনাবাহিনীর রাজু আহাম্মদ, পুরুষ ৪০০ মিটার হার্ডলসে একই দলের মাসুদ রানা এবং পুরুষ ডিসকাস থ্রোতে একই দলের মামুন শিকদার স্বর্ণ পদক জিতেন।
নারী চাকতি নিক্ষেপে নৌবাহিনীর জাফরিন আক্তার, পুরুষ পোল ভল্টে একই দলের সাইফুল ইসলাম, পুরুষ ট্রিপল জাম্পে একই দলের আল আমিন এবং পুরুষ ১০ হাজার মিটার দৌড়ে নৌবাহিনীর আসিফ বিশ্বাস প্রথম স্থান অধিকার করেন।
অপরদিকে পুরুষ ও নারী ৪ গুণিতক ৪০০ মিটার রিলে দৌড়ের দুটি স্বর্ণ পদকই জিতে নেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেটরা।
আজ বিকাল পাঁচটায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষনা করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিসেস নাদিরা আলী খান। সঞ্চালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব (মন্টু)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat