×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০১-২৮
  • ৯৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কম ডেলিভারিতে টেস্টে ক্রিকেটে ২শ উইকেটের মাইলফলক স্পর্শে রেকর্ড বইয়ের তৃতীয়স্থানে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার ডান-হাতি পেসার কাগিসো রাবদা।
চলমান করাচি টেস্টের দ্বিতীয় দিন (আজ) পাকিস্তানের হাসান আলিকে আউট করে বড় ফরম্যাটে ২শ উইকেট পূর্ণ করেন রাবাদা। টেস্টে নিজের ৮১৫৪তম ডেলিভারিতে ২শ উইকেট পূর্ণ করলেন তিনি। সবচেয়ে কম ডেলিভারিতে ২শ উইকেট শিকারে সবার উপরে আছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনিস ও দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। ওয়াকার ৭৭৩০ ও স্টেইন ৭৮৪৮তম ডেলিভারিতে ২শ উইকেট নিয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে কম টেস্ট খেলে ২শ উইকেট শিকারেও তৃতীয় স্থানে রাবাদা। স্টেইন ও অ্যালান ডোনাল্ডের পর আছেন রাবাদা। স্টেইন ৩৯ ও ডোনাল্ড ৪২ টেস্টে ২শ উইকেট শিকার করেছিলেন।
কম ম্যাচ খেলে ২শ উইকেট শিকারের তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ। ৩৩ ম্যাচে ২শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তিনি। রাবাদার আগে ছয় পেসার দ্রুত ২শ উইকেট নিয়েছেন।
অন্তত ২শ উইকেট শিকারের ক্লাবে স্ট্রাইক রেটের দিক দিয়ে সবার উপরে আছেন রাবাদা। তার স্ট্রাইক রেট ৪০ দশমিক ৮। দ্বিতীয়স্থানে আছেন তারই স্বদেশী স্টেইন। ৪৩৯ উইকেট নেয়া স্টেইনের স্ট্রাইক রেট ৪২ দশমিক ৩।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat