×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০১-৩০
  • ৫৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম. খালিদ বলেছেন, কাব্যের স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় কবি জসীম উদ্দীনকে। আজ বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় জাদুঘর আয়োজিত ‘বাংলা কবিতার আবহমান ধারায় কবি জসীম উদ্দীন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক বিমল গুহ।
স্বাগত বক্তব্য প্রদান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক খোন্দকার মেস্তাফিজুর রহমান এনডিসি।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজ এর সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন ও বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
কে.এম. খালিদ আরো বলেন. প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কালে তরুণ কবিরা রবীন্দ্রনাথের সৌন্দর্য-চেতনার বিপরীতে কবিতায় যুদ্ধ-পরবর্তী বিমর্ষ পৃথিবীর রূপ তুলে ধরার প্রয়াসী হয়েছিলেন। সেই সময়ে আধুনিক যুগমানসের সকল ক্ষেত্রে যখন নাগরিক জীবন স্থান করে নিচ্ছিলো, তখন জসীম উদ্দীন বলিষ্ঠকণ্ঠে গেয়ে ওঠেছিলেন লোকজীবনের জয়গান। তাঁর কাব্যের পটভূমি ও উপজীব্য ছিল পল্লীজীবন। তাঁর কাব্যভাবনা ছিল দেশীয় পরিমল-আশ্রিত, তাঁর মধ্যে ছিলো বিষয়বস্তুর স্বাতন্ত্র। রবীন্দ্র-পরিমন্ডলে থেকেও কাব্যের স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় কবি জসীম উদ্দীনকে। তিনি বলেন, আমাদের কবিতার রয়েছে হাজার বছরের অধিক সময়ের ঐতিহ্য। অনুমান করা হয় নবম-দশক শতকের চর্যাপদ বাংলা কবিতার প্রথম নিদর্শন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জসীম উদ্দীন ছিলেন একাধারে কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। তিনি স্মরণীয় আছেন কবিতায় লোকজ উপকরণ ব্যবহারের জন্যই শুধু নয়, লোকমানসের ভাব-ভাষা-কল্পনাপ্রবণতা ও মেজাজকে যথার্থভাবে বুঝতে পেরেছিলেন বলেই। গ্রামবাংলার ঐতিহ্য, লোকাচার, লোকমানসের বিভিন্ন অনুষঙ্গ জসীম উদ্দীনের চেতনায় যে প্রভাব ফেলেছে, তা-ই প্রকাশিত হয়েছে তাঁর কাব্যে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat