×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০২-০১
  • ৯৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আজ আরও ১০ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৪৪৩ জন শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় ৪৭২ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফেরায় মোট সুস্থতার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৮০ হাজার ২১৬ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গত ২৪ ঘন্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এতে এই মহামারিতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮ হাজার ১৩৭ জনে দাঁড়াল।’
এতে জানানো হয়, একই সময়ে নতুন করে আরও ৪৪৩ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস শনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জনে দাঁড়াল।
গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ২০৬ টি ল্যাবরোটরিতে মোট ১২ হাজার ৪৭৫ টি নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৫৫ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬২ শতাংশ।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে, কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৮৯ দশমিক ৬৬ শতাংশ রোগী সুস্থ হয়েছেন এবং ১ দশমিক ৫২ শতাংশ রোগী মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat