×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০২-০২
  • ৮৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ৭ ফেব্রুয়ারি জয়পুরহাটে শুরু হবে করোনা প্রতিরোধী ভ্যাকসিন প্রদান কার্যক্রম। প্রথম পর্যায়ে জেলার পাঁচ উপজেলায় ২৪ হাজার জনকে ওই ভ্যাকসিন দেওয়া হবে।
৭ ফেব্রুয়ারি ভ্যাকসিন প্রদান কার্যক্রম সফল করতে আজ মঙ্গলবা বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান, সিভিল সার্জন ডা: ওয়াজেদ আলীসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভ্যাকসিন প্রদানের জন্য আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ইতোমধ্যে দু’টি কার্টুনে করে ঢাকা থেকে ২ হাজার ৪০০ টি নভেল করোনা ভাইরাসের টিকা (ভায়েল) জয়পুরহাট স্বাস্থ্য বিভাগে পৌঁছেছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এটি গ্রহণ করেন বলে জানান, সিভিল সার্জন ডা: ওয়াজেদ আলী । টিকা প্রদান কার্যক্রম সফল করতে জেলায় ৫৮ টি সেন্টার প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৬ জন করে দায়িত্ব পালন করবেন। এ জন্য ৩৪৮ জন টিকাদানকর্মীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সম্পূর্ণ ফ্রি এ ভ্যাকসিন পাওয়ার জন্য অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনের সময় টিকা নিতে আগ্রহী ব্যক্তির মোবাইলে টিকা গ্রহণের স্থান ও তারিখ জানিয়ে একটি ম্যাসেজ পাঠানো হবে। এভাবে চলবে করোনা ভ্যাকসিন কার্যক্রম। এ জন্য সরকারের সুরক্ষা ডট গভ ডট বিডি এ ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে বলে জানান, সিভিল সার্জন ডা: ওয়াজেদ আলী। জেলায় দায়িত্বরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা প্রেস ব্রিফিং এ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat