×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০২-০৫
  • ৯৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুুন্দুজ প্রদেশের খানাবাদ জেলায় শুক্রবার তুমুল লড়াইয়ে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে সরকারপন্থী ১৬ মিলিশিয়া ও ১০ তালেবান জঙ্গি রয়েছে। জেলা প্রধানের ডেপুটি কাতরাতুল্লাহ সাফি একথা জানান। খবর সিনহুয়ার।
সাফি সিনহুয়াকে বলেন, ‘এ সংঘর্ষে কমান্ডার আব্দুল হাকিমসহ সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য এবং ১০ তালেবান বিদ্রোহী নিহত হয়েছে। এতে পাঁচ বিদ্রোহীসহ আরো নয়জন আহত হয়।’
এদিকে গ্রামবাসীরা জানান, কয়েকশ’ তালেবান জঙ্গি শুক্রবার সকালে খানাবাদ জেলার তেপা আখতার এলাকায় সরকারপন্থী মিলিশিয়াদের ওপর ব্যাপক হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই বেধে যায় এবং তা প্রায় তিন ঘণ্টা ধরে চলে।
কুন্দুজ প্রাদেশিক পরিষদের প্রধান মোহাম্মাদ ইউসুফ এ সংঘর্ষের খবর নিশ্চিত করে বলেন, সেখানে সরকারি বাহিনী শক্তি জোরদার করতে বিলম্ব হওয়ায় সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য প্রাণ হারায়।
তবে এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat