×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০২-০৮
  • ৯৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টেস্ট ক্রিকেটে তিনশ উইকেট ক্লাবের সদস্য হলেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে লংগার ভার্সনে ৩০০তম উইকেট শিকার করেন ইশান্ত শর্মা।
আজ চেন্নাইয়ে ড্যান লরেন্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তিনশ ্উইকেট ক্লাবের সদস্য বনে যান দীর্ঘ দেহী এ পেসার। এটি ছিল ম্যাচে তার তৃতীয় উইকেট। ভারতের হয়ে ক্যারিয়ারের ৯৮তম টেস্টে অংশ নিয়ে ৩০০উইকেটের এই মাইলফলক স্পর্শ করেছেন ইশান্ত শর্মা।
ম্যাচে সফরকারী ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে এ মাইলফলক স্পর্শ করেন ভারতের ৩২ বছর বয়সি এ পেসার। ভারতীয় পেসার হিসেবে শর্মার চেয়ে এগিয়ে রয়েছেন কাপিল দেব (৪৩৪ উইকেট) এবং জহির খান (৩১১ উইকেট)।
ভারতের হয়ে সর্বাধিক উইকেট শিকারীরর তালিকায় রয়েছেন স্পিনার অনিল কুম্বলে। ২০০৮ সালে অবসরে যাবার আগে ৬১৯টি উইকেট দখল করেছেন তিনি। ২০০৭ সালে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে টেস্টে অভিষেক পাওয়া শর্মা একাধিকবার ইনজুরির শিকার হলেও থামাতে পারেনি তার ক্যারিয়ারকে।
টেস্ট ছাড়াও ৮০টি ওয়ানডে ক্রিকেটে অংশ নিয়ে তিনি শিকার করেছেন ১১৫টি উইকেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat