×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০২-০৮
  • ৮৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ ৮৯৮ জন করোনা ভাইরাস টিকা গ্রহণ করেছেন। এ কর্মসূচীর তৃতীয় দিনে মোট টিকা গ্রহণকারীর সংখ্যা ১৬৫৭ জনে দাঁড়াল।
আজ রাজধানীর মিন্টু রোডস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে ৮টি বুথে তারা এই টিকা নেন। গতকাল রোববার টিকা নিয়েছেন ৫৬০ জন।
সোমবার দুপুরে টিকাদান কর্মসূচীর কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া। এসময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান,এখানে প্রতিদিন ১০০০ থেকে ১২০০ জনের টিকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মানুষের সুবিধার্থে ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘœ করতে সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে।
উল্লেখ্য,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে তথ্যকেন্দ্র, ওয়েটিং রুম, ৮টি বুথ, পোস্ট কোভিড অপেক্ষাগার, ৮ শয্যার সিকবে, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞসহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে ২টি চিকিৎসক টিম, ৪টি এইচডিইউ, কেবিন ব্লকে ৪টি শয্যা ও ২টি এ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মানুষের সুবিধার্থে স্পট রেজিস্ট্রেশনেরও ব্যবস্থা রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat