×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০২-০৯
  • ১০৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মীয়মান ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের কাজ দ্রুত এগিয়ে চলছে, অনেকটাই সম্পন্ন হয়েছে বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ভারত সফররত তথ্যমন্ত্রী সোমবার মুম্বাই ফিল্ম সিটিতে বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক এই চলচ্চিত্র চিত্রায়নের অগ্রগতি পরিদর্শন শেষে একথা জানান।
সোমবার দুপুরে ড. হাছান মাহমুদ মুম্বাই ফিল্ম সিটিতে পৌঁছুলে মহারাষ্ট্রের স্বাস্থ্যশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী অমিত দেশমুখ তাকে স্বাগত জানান এবং ফিল্ম সিটির ব্যবস্থাপনা পরিচালক মনীষা ভার্মা, ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল ও আরেফিন শুভ, তিশা, নুসরাত ফারিয়া, দিলারা জামান প্রমুখসহ বায়োপিকের অভিনয় শিল্পীদের নিয়ে স্যুটিং সেট পরিদর্শন করেন তারা।
স্যুটিং সেটে ১৯৭১ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারকে ঢাকায় ধানমন্ডির যে বাড়িতে অন্তরীণ রাখা হয়েছিল, যেখানে সজীব ওয়াজেদ জয়ের জন্ম, তখনকার সেই পাকিস্তানি বাঙ্কার ও পতাকাসমেত বাড়িটি এবং আশেপাশের বাড়িগুলোর অবিকল প্রতিরূপ তৈরি করে চলচ্চিত্র চিত্রায়ণের প্রশংসা করেন ড. হাছান মাহমুদ।
মহারাষ্ট্রের স্বাস্থ্যশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী অমিত দেশমুখের সাথে বৈঠক ও ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের সেট পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, এপ্রিল মাসের মধ্যে বঙ্গবন্ধু বায়োপিকের মুম্বাই অংশের স্যুটিং শেষ হবে এবং সেপ্টেম্বরে বাংলাদেশে স্যুটিং শুরু হবে।
এদিন বিকেলে মুম্বাইতে ‘ন্যাশনাল মিউজিয়াম অভ ইন্ডিয়ান সিনেমা’ পরিদর্শন ও সন্ধ্যায় মুম্বাইতে বাংলাদেশ উপ-দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় নাগরিক এবং মুম্বাইয়ের চলচ্চিত্র অঙ্গণের গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান।
৫ ফেব্রুয়ারি থেকে পাঁচদিনের এ সফরে তথ্যমন্ত্রী কলকাতায় ৩য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন ও ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইন্দিরা গান্ধীর উপস্থিতিতে ১০ লাখেরও বেশি বাঙালির উদ্দেশে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ৪৯ বছরপূর্তি উপলক্ষে সেই ময়দানে বক্তব্য রাখেন। সফর শেষে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat