×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০২-১৩
  • ১১২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিরোনামে উঠে এলেন অভিনেত্রী দিয়া মির্জা। আপাতত নতুন কোনও ছবি মুক্তি পাচ্ছে না অভিনেত্রীর। কোনও বিতর্কেও জড়িয়ে পড়েননি তিনি।
তা হলে?
জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী। ফের বিয়ে করতে চলেছেন দিয়া। মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, ১৫ ফেব্রুয়ারি একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী। পাত্র মুম্বইয়ের উদ্যোগপতি বৈভব রেখি। শোনা যাচ্ছে, বলিউডের ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন না অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে। শুধুমাত্র আত্মীয় পরিজন এবং বন্ধুবান্ধবদের নিয়ে রীতিনীতি মেনে সম্পন্ন হবে অনুষ্ঠান। এ বিষয়ে যদিও এখনও মুখ খোলেননি দিয়া। তবে দ্বিতীয় বিয়ের গুঞ্জনকে উড়িয়েও দেননি অভিনেত্রী।
দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১৪ সালে প্রেমিক সাহিল সঙ্ঘকে বিয়ে করেছিলেন দিয়া। সে বারও একই ভাবে সাহিলের ছত্তরপুরের ফার্ম হাউসে কাছের মানুষদের স্বাক্ষী রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। ভালবেসে বিয়ে করলেও, শেষমেশ দাম্পত্য টেকেনি তাঁদের। ২০১৯ সালে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন তাঁরা। প্রেমপর্ব ও দাম্পত্য মিলিয়ে মোট ১১ বছরের সম্পর্ক ভেঙে গেলেও একে অপরের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা বজায় রেখে বন্ধু হয়ে থাকার কথা বলেছিলেন দু’জনেই।
আপাতত দিয়া ব্যস্ত তেলুগু ছবি ‘ওয়াইল্ড ডগ’-এর শ্যুটিং নিয়ে। গত বছর তাপসী পান্নুর ‘থাপ্পড়’ ছবিতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat