×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০২-২১
  • ৯৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ির চালকসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন যাত্রী। আহতদের বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২১ফেব্রুয়ারি) সকাল ৬ টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের পৌরশহরের কলেজরোড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তবে হতাহতদের তাৎক্ষণিক পরিচয় মেলেনি। এদিকে, দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক মহাসড়কের মধ্যে উল্টে পড়ে থাকার কারণে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে মহাসড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকে তিন কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্ধার অভিযান চলছিল।
শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী এসআর ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক-হেলপার ও ট্রাকের চালকসহ মোট ৬ জন নিহত হন। সেই সঙ্গে আহত হন আরও অন্তত ১৫ জন যাত্রী। তাদেরকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।তবে হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি বলে জানান এই স্টেশন কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat