×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৩-০৩
  • ৮৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারে বুধবার গণতন্ত্রী পন্থী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী হামলা চালিয়েছে। এতে অন্তত ছয় জন নিহত হয়েছে।
এছাড়া, জান্তা কর্তৃপক্ষ এসোসিয়েটেড প্রেসের ফটোগ্রাফারসহ ছয়জন সাংবাদিককে আটক করেছে। আটককৃত সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারী অভিযোগ আনা হয়েছে।
মিয়ানমারের কেন্দ্রস্থলে বিক্ষোভকালে নিরাপত্তা বাহিনী গুলি চালালে চারজন প্রাণ হারায়। হাসপাতাল সূত্রে এ কথা জানা গেছে।
দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী মান্দালায়ে অপর দু’জন বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত হয়।
এছাড়া, মিয়িংইয়ান শহরেও বিক্ষোভ সহিংস রূপ নেয়। নিরপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও তাজা গুলি ছোঁড়ে। এ সময়ে অন্তত ১০ জন আহত হয়।
মিয়ানমারের ইয়াংগুনসহ অন্যান্য শহরেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।
গত ১ ফেব্রুয়ারি দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিসহ গুরুত্বপূর্ণ নেতাদের আটক করে সেনাবাহিনী। তাদের মুক্তির দাবি ও সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে ব্যাপক গণবিক্ষোভ চলছে।
মিয়ানমার কর্তৃপক্ষ বিক্ষোভ দমনে ধীরে ধীরে শক্তি প্রয়োগ বাড়াচ্ছে। টিয়ারগ্যাস, জল কামান, রাবার বুলেটসহ এখন তাজা গুলিও ব্যবহার করছে। বিশেষ করে গত রোববার বিক্ষোভকালে সবচেয়ে বেশি রক্ত ঝরার ঘটনা ঘটে। ওইদিন দেশজুড়ে অন্তত ১৮ বিক্ষোভকারী প্রাণ হারায়।
বিক্ষোভে উত্তাল মিয়ানমারে এ পর্যন্ত ১২শরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে প্রায় ৯ শ এখনও আটক রয়েছে। তবে, প্রকৃত সংখ্যা আরো বেশি বলেই ধারণা করা হচ্ছে।
এসিসট্যান্স এসোসিয়েশান ফর পলিটিক্যাল প্রিজনার্স এএপিপি) বলেছে, আটককৃতদের মধ্যে ৩৪ জন সাংবাদিক রয়েছেন। এদের মধ্যে এ পর্যন্ত ১৫ জনকে মুক্তি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat