×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৩-১১
  • ১০৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপএর পৃষ্ঠপোষকতায় আগামী রোববার শুরু হচ্ছে “ওয়ালটন স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)-২০২১’’। টুর্নামেন্ট উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা পরিচালনা সম্পর্কে ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ফেডারেশনের সহ-সভাপতি মো: নূরুল ইসলাম,পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপএর নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, পরিচালনা কমিটির চেয়ারম্যান ট্রাফিক সাউথ ডিভিশন এর অতিরিক্ত উপ-পুলিশক মিশনার কাজী রোমানা নাসরিন এবংপরিচালনা কমিটির সম্পাদক মো: মকবুল হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুরআলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় টুর্নামেন্টে অংশ গ্রহনকারী পুরুষ বিভাগের পাঁচটি দল হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী, চাপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, ঢাকাবিভাগীয় ক্রীড়া সংস্থা. বর্ডারগার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব।
অংশ গ্রহণকারী নারী বিভাগের চারটি দল হচ্ছে বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, জামালপুর স্পোর্টস একাডেমী এবং নসরুল হামিদ স্পোর্টস একাডেমী।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat