×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৩-১৪
  • ১০১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গাজীপুর জেলার সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহত একজনের পরনে জিন্স প্যান্ট ও কমলা রঙের টি-শার্ট এবং অন্যজনের পরনে জিন্স প্যান্ট ও হালকা কালো রঙের ফুল শার্ট রয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা রেলওয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে ওই দুই কিশোর কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের বয়স ১৩ থেকে ১৪ বছর হবে।
কোনাবাড়ী থানার এসআই শওকত ইমরান জানান, সিটি কর্পোরেশনের আহাকি এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ওই দুই শিশু খেলা করছিল। সকাল ১০টার দিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই দুই শিশু। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat