×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৩-১৯
  • ৬৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দু’দিনের সরকারি সফরে আজ সকালে এখানে এসে পৌঁছালে তাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।
রাজাপাকসে এবং তার সফরসঙ্গীদের বহনকারী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট আজ সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানান।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।
পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অন্যান্যেও মধ্যে বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনী প্রধানগণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ সময় উপস্থিত ছিলেন।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী সকাল ১১টায় তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করবেন এবং পরিদর্শক বইয়ে স্বাক্ষর করবেন ও গাছের চারা রোপণ করবেন।
পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন বিকাল তিনটায় হোটেল সোনারগাঁওয়ের প্রেসিডেন্সিয়াল স্যুইটে মাহিন্দা রাজাপাকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন।
তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্রান্ড বলরুমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেবেন।
শনিবার সকাল ১০ টায় মাহিন্দা ধানমন্ডি ৩২ নন্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। তিনি জাদুঘর পরিদর্শন করবেন এবং দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষর করবেন।
সকাল ১০টা ২০ মিনিটে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন। সকাল ১১টা ৪০ মিনিটে দুই সরকার প্রধানের উপস্থিতিতে দু’দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিকেল ৫ টায় বঙ্গভবনের ক্রেডিশিয়াল হলে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি সেখানে দর্শনার্থীর বইতে স্বাক্ষর করবেন।
এছাড়া, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী ১০ দিনের উদযাপনে যোগ দিতে আগামী ২২ মার্চ দু’দিনের সফরে ঢাকা আসবেন এবং ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ এখানে পৌঁছে ২৭ মার্চ ঢাকা ত্যাগ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat