×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৩-২০
  • ৮৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলায় আত্মবিশ্বাসে আত্মরক্ষা এই শ্লোগানে মেয়েদের ‘আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস বহ্নিশিখার উদ্যোগে ‘বলীয়ান নারী’ সাত দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করেছে।
শনিবার জয়পুরহাট স্টেডিয়াম মাঠে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জয়পুরহাট লাইব্রেরি ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, গ্রিন ভয়েস রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রায়হান পারভেজ, গ্রিন ভয়েস বহ্নিশিখার জেলা শাখার সমন্বয়ক খাদিজা মুন্নি প্রমুখ।
গ্রিন ভয়েস রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রায়হান পারভেজ জানান, খুলনা জেলা থেকে প্রথম এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যাযক্রমে এই প্রশিক্ষণ কার্যক্রম দেশের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় জয়পুরহাটে শুরু হলো বলে জানান আয়োজকরা। দেড় শ নারী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat