×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৩-২৫
  • ৮৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সহজ জয় দিয়ে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরের প্রথম রাউন্ডে যাত্রা শুরু করলো ঢাকা মেট্রো। দ্বিতীয় স্তরের ম্যাচে বরিশাল বিভাগকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো।
বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২০৮ রানে অলআউট হয় বরিশাল বিভাগ। এতে ঢাকা মেট্রোকে মাত্র ৩৭ রানের টার্গেট দিতে পারে বরিশাল। ২ উইকেটে ৩৭ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা মেট্রো।
১৭২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ১৭৭ রান করেছিলো বরিশাল। ৩ উইকেট হাতে নিয়ে মাত্র ৫ রানে এগিয়েছিলো তারা। তাই তৃতীয় দিন শেষেই জয়ের সুবাতাস পাচ্ছিলো ঢাকা মেট্রো।
আজ বাকী ৩ উইকেটে মাত্র ৩১ রান যোগ করতে সমর্থ হয় বরিশাল। ২০৮ রানে অলআউট হয় তারা। এই ইনিংসে ওপেনার মঈনুল ইসলাম ৬৩, সালমান হোসেন ৪৪ ও সৈকত আলি ২৫ রান করেন। বল হাতে ঢাকা মেট্রোর আবু হায়দার ৩টি, শহিদুল ইসলাম-আরাফাত সানি ২টি করে উইকেট নেন।
মাত্র ৩৭ রান টার্গেট স্পর্শ করতে ৭১ বল ও ২ উইকেট হারাতে হয় ঢাকা মেট্রোকে। ওপেনার আমিনুল ইসলাম ইমন ১০ ও শামসুর রহমান ৪ রান করে ফিরেন। জাহিদুজ্জামান ১৫ ও অধিনায়ক মার্শাল আইয়ুব ১ রানে অপরাজিত ছিলেন। বরিশালের বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম ২টি উইকেট নেন।
প্রথম ইনিংসে বরিশাল ২৪১ ও ঢাকা মেট্রো ৪১৩ রান করেছিলো। ঢাকা মেট্রোর পক্ষে অধিনায়ক মার্শাল ১১২ ও পেসার শহিদুল ১০৬ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন শহিদুল।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat