×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৩-২৮
  • ৮৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সকল জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে পেসার মুস্তাফিজুর রহমানকে খেলার জন্য অনাপত্তিপত্র দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন আসরের নিলামে ১ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেয় রাজস্থান রয়্যালস। তবে সব ম্যাচেই মুস্তাফিজের একাদশে সুযোগ পাবার বিষয়টি একরকম অনিশ্চিতই ছিলো। কিন্তু ইংল্যান্ডের জোফরা আর্চারের ইনজুরিতে ফিজের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা উজ্জল হয়েছে।
আজ বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুুল আবেদনি নান্নু বলেন, ‘শ্রীলংকা সফরের জন্য মুস্তাফিজুর রহমান আমাদের পরিকল্পনায় নেই। তাই আইপিএলে খেলার জন্য আমরা তাকে এনওসি দিয়েছি। আমরা মনে করি, তার জন্য আইপিএল খেলাই ভালো।’
শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ। ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএল। ১২ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম মাঠে নামবে মুস্তাফিজের রাজস্থান রয়্যালস।
মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশ থেকে আইপিএলে খেলবেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্স ৩ কোটি ২ লাখ রুপিকে তাকে দলে নিয়েছে। ইতোমধ্যে এনওসি পেয়েছেন সাকিব।
আইপিএল খেলতে ইতোমধ্যে মুম্বাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন সাকিব। কেকেআর স্কোয়াডে যোগ দেয়ার আগে সাতদিনের কোয়ারেন্টাইনে থাকবেন সাকিব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat