×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৩-৩০
  • ১১৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 রাজধানীর তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জাময়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দু’সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আসিফুর রহমান আসিফ (২৬) ও পিয়াস শেখ (২৮)।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও দু’রাউন্ড গুলি, ৪ টি মোবাইল ফোন ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি’র তেজগাঁও জোনাল টিম সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা জেএমবির সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র কয়েক জন সদস্য নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে সমবেত হয়েছে। এমন সংবাদের প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, ঢাকা মহানগরীর তেজগাঁও বিভাগের হাতিরঝিল, শেরেবাংলা নগর এবং মোহাম্মদপুর এলাকায় গত বছরের ২০ অক্টোবর হতে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৬ টি ডাকাতির ঘটনা ঘটে। এ পর্যন্ত এসব ডাকাতির ঘটনায় লুট হওয়া কিছু স্বর্ণ ও টাকা উদ্ধারসহ ১৪ জনকে গ্রেফতার করা হয় এবং ৪ জন আসামি নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদান করেছেন। গ্রেফতারকৃত এই দুই জেএমবি’র সদস্য অন্যান্য ডাকাত ও তাদের সংগঠনের সদস্যদের সঙ্গে মিলে এসব ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। সেই সাথে তারা কয়েকজন ডাকাতের নাম বলেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat