×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৪-০২
  • ৭৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তাইওয়ানের পূর্বাঞ্চলে একটি সুড়ঙ্গ রেলপথের ভেতর দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবোঝাই ট্রেন লাইনচ্যুত হলে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টার দিকে (গ্রীনিজ মান সময় ০১৩০ টায় ) এ দুর্ঘটনা ঘটে। কয়েক দশকের মধ্যে দ্বীপের সবচেয়ে ভয়াবহ এই রেল দুর্ঘটনা সম্পর্কে তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, এতে ৪৮ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে এবং আহত অপর ৬৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, উপকূলীয় শহর হুয়ালিয়ানের কাছে টানেলে প্রবেশের আগ মুহূর্তে একটি ট্রেনের সঙ্গে একটি রক্ষণাবেক্ষণ যানবাহনের ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটে।
হুয়ালিয়ানের কাউন্টি পুলিশ প্রধান টিসাই ডিং-হ্যাসিয়েন সাংবাদিকদের বলেন, ‘সঠিকভাবে পার্ক না করা একটি নির্মাণ যানবাহন রেল ট্র্যাকের পর পড়ে যায়।’
তিনি আরো বলেন, এই ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, তিনি হাসপাতালগুলোকে এই বড় ধরনের হতাহতের ঘটনার জন্য প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়, ‘আটকা পড়া লোকদের উদ্ধার করাকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat